পূর্বধলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর প্রস্তুতি সভা; রেজিস্ট্রেশন চলবে ২৭ এপ্রিল পর্যন্ত – পূর্বধলার দর্পন

পূর্বধলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর প্রস্তুতি সভা; রেজিস্ট্রেশন চলবে ২৭ এপ্রিল পর্যন্ত

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই লক্ষ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর কমিটি গঠন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান। সভায় উপজেলার কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সফল বাস্তবায়ন ও একটি শক্তিশালী কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁন, পূর্বধলা আনসার ভিডিপি অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব এবং সাংবাদিকবৃন্দ।

সভায় জানানো হয়, ১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা (যাদের জন্ম তারিখ ০২ মে ২০১২ থেকে ০২ মে ২০১৪ এর মধ্যে) এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার—এই ৮টি জনপ্রিয় ইভেন্টে কিশোর ক্রীড়াবিদদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে।

আগ্রহী প্রতিযোগীদের আগামী ২৭ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে notunkurisports.gov.bd পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও অভিভাবকের সম্মতিপত্র প্রয়োজন হবে।

​উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga