প্রযুক্তির কল্যাণে পূর্বধলায় চুরির ৩ ঘণ্টায় ৭০ হাজার টাকার ওষুধ উদ্ধার

সিসিটিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তৎপরতায় চুরির মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ৭০ হাজার টাকা মূল্যের জীবন রক্ষাকারী ওষুধ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে পূর্বধলা মধ্য বাজারের একটি ওষুধের দোকানের সামনে এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, জিসকা ফার্মাসিউটিক্যালসের একজন প্রতিনিধি ওষুধের কার্টন দোকানের সামনে রেখে পাশের একটি প্রতিষ্ঠানে যান। ফিরে এসে দেখেন কার্টনটি উধাও। তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির দৃশ্যটি স্থানীয় জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘পূর্বধলা হেল্পলাইন’-এ আপলোড করা হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার মাত্র ২-৩ ঘণ্টার মধ্যেই স্থানীয় সচেতন মহলের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়। অনুসন্ধানে জানা যায়, চুরির পর অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত অল্প মূল্যে ওই ওষুধগুলো স্থানীয় এক ওষুধ বিক্রেতার কাছে বিক্রি করে দিয়েছিলেন। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে এবং চাপে সেই ৭০ হাজার টাকার ওষুধ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া স্থানীয়রা জানান, সিসিটিভি ফুটেজ দ্রুত ছড়িয়ে পড়ায় অভিযুক্ত ব্যক্তি বা ক্রেতা কেউই আত্মগোপন করার সুযোগ পাননি। এ ঘটনায় কোনো আইনি অভিযোগ দায়ের করা না হলেও, ব্যবসায়ীদের মালামাল রাখার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার এবং সস্তায় চোরাই পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga