পূর্বধলায় অপরিকল্পিত গর্ত খননে নতুন সড়ক ধস; ঝুঁকির মুখে ৩৪ ফুট রাস্তা

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের পূর্বধলা বাজার থেকে রৌশনারা রোডের সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। সড়কের একদম গা ঘেঁষে গভীর গর্ত খোঁড়ার কারণে এই ভাঙন দেখা দিয়েছে, যার ফলে রাস্তার আরও প্রায় ৩৪ ফুট অংশ ধসে পড়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে।

সরেজমিনে জানা যায়, উপজেলার রৌশনারা-রাজপাড়া সড়কের মৃত বাদল মিয়ার বাড়ির পূর্ব পাশে এই ধস নেমেছে। হোগলা ইউনিয়নের পানিশা গ্রামের বাসিন্দা ও দলিল লেখক মো. আনিছুর রহমান বাড়ি নির্মাণের উদ্দেশ্যে সড়কের সীমানা ঘেঁষে প্রায় ৭ ফুট গভীর তিনটি গর্ত খনন করেন। কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা বা প্রতিরোধমূলক দেওয়াল ছাড়াই গত এক মাস ধরে গর্তগুলো ফেলে রাখা হয়। সাম্প্রতিক বৃষ্টিতে মাটি নরম হয়ে সড়কের একটি বড় অংশ গর্তে ধসে পড়ে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সড়কের এক ইঞ্চি জায়গা ফাঁকা না রেখেই এই খনন কাজ করা হয়েছে। বর্তমানে একটি স্থানে বড় গর্ত তৈরি হওয়ায় গাছের গুঁড়ি দিয়ে অস্থায়ীভাবে রাস্তা ঠেকানোর চেষ্টা চলছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পুরো ৩৪ ফুট সড়কই ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

অভিযুক্ত মো. আনিছুর রহমান জমি সংক্রান্ত জটিলতার দোহাই দিয়ে কাজ দেরিতে শুরু হওয়ার কথা স্বীকার করেন এবং দ্রুত মেরামতের আশ্বাস দেন।

​অন্যদিকে, পূর্বধলা উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত বলেন, “বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনাস্থলে লোক পাঠিয়ে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ সড়ক রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga