কংশ নদীতে নৌকা ডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার নিখোঁজ ২

নেত্রকোনার পূর্বধলায় কংস নদে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর তিন জনের মধ্যে মাহাবুব আলম (১২) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে জেলেরা।

বৃৃহস্পতিবার (৬জুলাই)  ভোর রাত ৫টার দিকে ওই কংস নদের দুর্গাপুর উপজেলার দেওটুকোন গোদারাঘাটের পূর্বপাশে জেলেদের জালে লাশটি আটকা পড়ে। নিহত মাহাবুব আলম দুর্গাপুর উপজেলার পশ্চিম দেওটুকোন গ্রামের মাজহারুল ইসলামের ছেলে।

দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নৌকা ডুবির ঘটনায় এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন, পূর্বধলা উপজেলার আগমারকেন্ডা গ্রামের সাহেদ আলীর ছেলে সোহেল মিয়া (১৮) ও দুর্গাপুর উপজেলার দেওটুকোন গ্রামের আবুবক্কর ছিদ্দিকের ছেলে স্বপন মিয়া (২৫)।


তিনি আরো বলেন, বুধবার দিবাগত রাত ১০টার দিকে ময়মনসিংহ থেকে ৫সদস্যের একটি ডুবুরি দল এসেছে। তারা নিখোঁজদের উদ্ধারে কাজ করছে। উল্লেখ্য, গত বুধবার (৫জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারের পাশে কংস নদের মুচারবাড়ি গোদারা ঘাট পারাপারের সময় নৌকাডুবির ঘটনা নৌকায় থাকা ১০/১২ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও সোহেল মিয়া (১৮), মাহাবুব আলম (১২), স্বপন মিয়া (২৫), এনায়েত উল্লাহ (১৬)সহ ৪জন যাত্রী নিখোঁজ হয়। এদের মধ্যে এনায়েত উল্লাহকে ঘটনার পরপরই জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga