পূর্বধলায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডব: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শনিবার রাতে আকস্মিক ঝড় ও তীব্র শিলাবৃষ্টিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। প্রায় ২০-২৫ মিনিট ধরে চলা এই প্রাকৃতিক দুর্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমির অপূরণীয় ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার ভেঙে যাওয়ায় পুরো উপজেলা বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

সদর, ঘাগড়া, বিশকাকুনীসহ অন্তত সাতটি ইউনিয়নে শিলাবৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। ঘাগড়া ফয়জুল উলুম স্কুল অ্যান্ড মাদ্রাসার একটি ভবন এবং তারাকান্দা গ্রামের সোহেল ভূঁইয়ার দুটি বসতঘর গাছ পড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া জারিয়া লাইনের বারহা এলাকায় রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

বোরো ধান, ভুট্টা ও শসার ওপর শিলার আঘাতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। বাইঞ্চা এলাকার কৃষক এমদাদুল ইসলাম জানান, লিজ নেওয়া জমিতে আবাদ করা শসা ও ভুট্টা সব নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন জানান, প্রাথমিক হিসাবে প্রায় ২০ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনার মাধ্যমে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ে অন্তত ১০টি খুঁটি ভেঙে গেছে এবং অসংখ্য স্থানে তার ছিঁড়ে গেছে। লাইন মেরামতের কাজ চলছে এবং পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ সচল করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga