পূর্বধলায় শিলাবৃষ্টি ও ঝড়: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আকস্মিক ও তীব্র শিলাবৃষ্টির সাথে ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া প্রায় ২৫ মিনিটের এই দুর্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর, আগিয়া, হোগলা, ঘাগড়া, ধলামূলগাঁও ও নারান্দিয়া ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকায় এই শিলাবৃষ্টি আঘাত হানে। শিলার আঘাত এতটাই তীব্র ছিল যে অনেক টিনের ঘরের চালা ফুটো হয়ে গেছে। ঘাগড়া ইউনিয়নের বাসিন্দা তানিয়া আক্তার জানান, শিলা পড়ার শব্দে মনে হচ্ছিল যেন ওপর থেকে পাথর ছুড়ে মারা হচ্ছে। অনেক এলাকায় গাছ ভেঙে ঘরের ওপর পড়ায় বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বোরো ধানের ভরা মৌসুমে এমন শিলাবৃষ্টিতে কৃষকেরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। সদর ইউনিয়নের ইউপি সদস্য আজিজুল হক ভূঁইয়া জানান, রাতের বেলা হওয়ায় ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পাওয়া না গেলেও বোরো ধান ও শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষক মো. আইনউদ্দিন খাঁ জানান, শিলার আঘাতে বোরো ধানের জমিতে ব্যাপক চোট লেগেছে।

ঝড়ের কবলে পড়ে জারিয়া লোকাল ট্রেনের চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। ৪নং জারিয়া ইউনিয়নের বারহা এলাকায় রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় ট্রেন চলাচল আটকে থাকে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় গাছ সরিয়ে ফেললে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga