পূর্বধলায় শহীদুল্লাহ্ ইমরানের ইফতার মাহফিল: সর্বস্তরের মানুষের মিলনমেলা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আলেম-উলামা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা সদর স্টেশন বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ ইমরানের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার, হাজী আব্দুর গনি, এম এ মান্নান, শেখ আব্দুর রাশিদ এবং যুবদল আহ্বায়ক এনামুল হক হলুদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় নেতাকর্মী ছাড়াও ইফতার মাহফিলে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ইমাম-মুয়াজ্জিন এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ঈদগাহ মাঠটি এক মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা সদর স্টেশন মসজিদের ইমাম ইসলাম উদ্দিন। ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা এই আন্তরিক আয়োজনের জন্য শহীদুল্লাহ্ ইমরানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga