অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মুখে হাসি ফুটালো ওয়ার্ল্ড ভিশন: পূর্বধলায় খাদ্য সহায়তা বিতরণ

নেত্রকোণার পূর্বধলায় মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। উপজেলার ৮৫টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সহায়তা প্রদান করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক উৎসবমুখর পরিবেশে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। পূর্বধলা এপি এবং নান্দাইল এপিসিও-এর সার্বিক সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

পূর্বধলা এপির সিনিয়র ম্যানেজার কাজল দ্রং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন শাহজাদী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মহৎ কাজ। এ ধরনের সহায়তা কেবল তাদের অভাবই মেটায় না, বরং সমাজে সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।”

​সভাপতির বক্তব্যে কাজল দ্রং জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও প্রসারিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনিক্যাল স্পেশালিস্ট (স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ) ডা. শাহ সায়িদ ইবনে আজিজ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাইল্ড প্রোটেকশন অফিসার ভজন চিরাং। আলোচনা সভা শেষে অতিথিরা সুশৃঙ্খলভাবে উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga