আমিনুল হক: নেত্রকোনার পূর্বধলায় জাতীয়তাবাদী সাইবার ইউজার দল উপজেলা শাখার পরিচিতি সভা ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় একটি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
পূর্বধলা উপজেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক মো: রাজিবুল হক রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: হাবিবুর রহমান ফকির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুর রহিম তালুকদার, রুহুল আমিন ফকির, আনোয়ারুল ইসলাম আনার, ইশতিয়াক আহমেদ বাবু, আতিকুর রহমান রনক, নাজমুল হক লিটনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইবার ইউজার দলের সদস্য সচিব শেখ নূর নবী জুয়েল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: জাহাঙ্গীর হোসেন আকন্দ।
সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের আদর্শ প্রচার এবং গুজব প্রতিরোধে সাইবার যোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরিচিতি সভা শেষে সংগঠনের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।