নেত্রকোনা জেলা জিয়া মঞ্চের নির্দেশনায় সংগঠনটিকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পূর্বধলা উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখে নেত্রকোনা জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক এস এম মামুন এবং সভাপতি মো: আরিফ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে মো: আরিফুল ইসলাম তালুকদারকে আহ্বায়ক এবং ইবনুল সাবিদ অনিককে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। কমিটিতে ২০ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ২৯ জনকে সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে।
কমিটির উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন: আহ্বায়ক: মো: আরিফুল ইসলাম তালুকদার (কান্দাপাড়া)। যুগ্ম আহ্বায়ক: মো: সোহেল রানা, মেহেদী হাসান জনি, মো: আলামিন, মফিদুল ইসলাম নোমান, সাখাওয়াত হোসেন তালুকদার, এড: ফরহাদ হোসেন তালুকদার, জুনায়েদ হোসেন জুবায়ের প্রমুখ।
সদস্য সচিব: ইবনুল সাবিদ অনিক (আমতলা)।
সম্মানিত সদস্য: মো: জাহাঙ্গীর আলম সাগর, মো: আউয়াল মিয়া, মো: মাহবুব আলম মাসুমসহ আরও ২৯ জন।
নবগঠিত এই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন ইউনিটগুলো সম্পন্ন করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, এই নতুন কমিটির নেতৃত্বে জিয়া মঞ্চ পূর্বধলা উপজেলায় আরও সুসংগঠিত হবে এবং জাতীয়তাবাদী আদর্শ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।