Sunday, 14 June 2026

পূর্বধলার ১৬ শিক্ষার্থীর ২০১৯ প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

২০১৯ সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের জন্য নেত্রকোনার পূর্বধলার উপজেলার ১৬ কৃতি শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন লাভ করেছে। উপজেলার জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৩ ও পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৩জন শিক্ষার্থী এ কৃতিত্ব অর্জন করেছে। বাংলাদেশ স্কাউট সদর দফতর গত মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তালিকা প্রকাশ করে। জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থী লাইভা রহমান উচ্ছাস প্রকাশ করে জানায়, স্কাউটের সর্বোচ্চ পদকের জন্য মনোনয়ন পাওয়ায় খুব খুশি। তার এ কৃতিত্বের জন্য পরিবার, বিদ্যালয়ের শিক্ষক ও বন্ধু-বান্ধবদের প্রতি কৃতজ্ঞ। সে আরো জানায় স্কাউটের অর্জিত জ্ঞান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে প্রয়োগ করতে সর্বদা প্রস্তুত।