Sunday, 14 June 2026

পূর্বধলায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সারাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) উপজেলার থানা রোডে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, পূর্বধলা উদীচীর সভাপতি এ হাকিম, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, সাবেক সভাপতি জুলফিকার আলী শাহীন, আনোয়ার হোসেন, হাবিবুল্লাহ বাহার টুটুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, কোষাধ্যক্ষ জহিরুল ইসলামসহ আরো অনেকে।
বক্তারা সকল ধর্ষকের জন্য দ্রæত বিচার নিশ্চিত করা, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং প্রত্যেক উপজেলায় ধর্ষণের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের জোড়ালো ভূমিকা নিশ্চিতের দাবী জানান।