পূর্বধলায় ৯ বস্তা সরকারি চাল জব্দ তদন্তে প্রশাসন

পূর্বধলায় জব্দকৃত চালের সাথে জড়িতদের খোঁজে তদন্তে প্রশাসন নির্বাহী অফিসার জানান প্রমাণিত হলে দোষীদের শাস্তির আওতায় আনা হবে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল ২৭ মে (বুধবার) খাদ্যবান্ধব কর্মসূচির আওতাভুক্ত ৯ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সন্ধা ৬টার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের বাট্টা বাজারে মৃত ইমান আলী কেরানির মেয়ে রাবেয়া খাতুনের ঘর থেকে জব্দ করা হয় এ সমস্ত চাল। স্থানীয় সূত্রে জানা যায়, জব্দকৃত চালের মালিক কৈলাটী নয়াপাড়ার ইউসুফ আলীর ছেলে বকুল মিয়া (৩৫)। আগিয়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচীর নির্ধারিত ডিলার মোঃ নজরুল ইসলাম। কোন কোন মহল থেকে জব্দকৃত চালের মালিক বকুল মিয়ার সাথে কাশেম মিয়া জড়িত এমন অভিযোগের প্রেক্ষিতে কাশেম মিয়া ঘটনার সাথে তার সম্পৃক্ততা সম্পূর্ণরূপে অস্বীকার করেন।

জনমনে নানান প্রশ্নের প্রেক্ষিতে নির্ধারিত ডিলার নজরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গত ২৩ মে ১৮ জন ও ২৭ মে ১৯ জনসহ কার্ডধারী মোট ৩৭ জনের কাছে বিধি মেনে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিক্রয় করা হয়। যার মাষ্টার রোল সংরক্ষিত রয়েছে।

উক্ত ডিলারের সাথে উপ-সহকারি কৃষি কর্মকর্তা তাওহীদ হোসেন জানান, গত দুইদিন তার উপস্থিতিতে চাল বিক্রি নিশ্চিত করা হয়েছে। আগিয়া পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেলের সাথে কথা বলে জানা যায়, তিনি বকুল মিয়ার সাথে সরাসরি কথা বলে জানতে পারেন বকুল মিয়া কার্ডধারীদের কাছ থেকে এ সমস্ত চাল নিজে খাওয়ার জন্য ক্রয় করেছে। এই চাল যে সরকারি তা তার জানা ছিলনা। এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, গতকাল সন্ধা ৬টার দিকে আগিয়া ইউনিয়নের কৈলাটী গ্রামে মোঃ বকুল মিয়া চাল সংগ্রহ করেছে এই সংবাদের প্রেক্ষিতে প্রশাসনের উদ্যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ তালুকদার, ইউপি সদস্য রমজান আলী ফকির, এসআই আতিকুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গেও উপস্থিতিতে যাবতীয় চাল জব্দ করা হয়।

ডিলার নজরুল ইসলামের এ বিষয়ে সম্পৃক্ততা আছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডিলারের সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোন প্রমাণ আমাদের হাতে নেই তবে তদন্তে প্রকৃত দোষী বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম জানান, সংশ্লিষ্ট ডিলারের গত দুইদিনের চাল বিক্রির মাষ্টার রোল ও অন্যান্য তথ্যাদি ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। যা সুবিধাভাগীদের কার্ডের সাথে যাচাই সাপেক্ষে ডিলার মোঃ নজরুল ইসলাম সম্পৃক্ত কিনা তা জানা সম্ভব হবে। তিনি আরো বলেন, অভিযোগকৃত বকুল মিয়ার বক্তব্য জানার জন্য তাকে উপস্থিত হয়ে তার বক্তব্য পেশ করার জন্য বলা হয়েছে। তিনি উল্লেখ করেন, আগামী দুই-একদিনের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। জব্দকৃত ৯ বস্তা চাল (৪১৬ কেজি) আগিয়া পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেলের জিম্মায় ইউপি সদস্য রমজান আলী ফকিরের ঘরে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga