দর্পন ডেস্ক: নেত্রকোনার পূর্বধলায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর পূর্বধলা গ্রামের মো: ইউনুস আলীর বসত ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। (১৭ ফেব্রুয়ারী) সোমবার দুপুর ১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।