পূর্বধলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ

দর্পন ডেস্ক: ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় থানার পুলিশের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পূর্বধলা সদর ইউপি কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র ইউপি সদস্য আবুল হাসিম দর্জী।


পূর্বধলা সদর ইউপি চেয়ারম্যান মোঃ আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুল কাদির, দুলাল মিয়া, ইউপি সচিব মো. নিজাম উদ্দিন, এসআই কবির হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আঃ খালেক, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, এএসআই মুঞ্জুরুল ইসলাম, সালাউদ্দিন, গণ্যমান্য ব্যক্তি নূর মিয়া, খন্দকার মনু, আঃ রহমানসহ পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে জেলা পুলিশের জরুরী সেবা ৯৯৯ এর লিফলেট বিতরণ করা হয়।
ওসি তাওহীদ বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে পরিবার থেকে সচেতনতাবোধ সৃষ্টি করতে হবে। কেননা পরিবারের লোকজনের কাছ থেকে নারী ও শিশুরা বিভিন্নভাবে নানা নির্যাতনের শিকার হয়ে থাকে। পুলিশের পাশাপাশি এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga