Sunday, 14 June 2026

আমিনুল ইসলাম মন্ডল নান্টুর ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: June 16, 2024 | বিভাগ: শুভেচ্ছা, সকল সংবাদ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জারিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পূর্বধলার সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবান”। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।

এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন।

তিনি আরো বলেন- ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানান।