Saturday, 13 June 2026

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বৃত্তি ও ছাত্র কল্যাণ সম্পাদক হলেন পূর্বধলার সাইদুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটিতে বৃত্তি ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার কৃতি সন্তান সাইদুল ইসলাম

সাইদুল ইসলাম পূর্বধলা উপজেলার ৭নং আগিয়া ইউনিয়নের বুধি গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে। রাজপথের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত সাইদুলকে ছাত্রসমাজের কল্যাণে কাজ করার সুযোগ দিয়ে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. সালাহউদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন স্বাক্ষরিত এক পত্রে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। নবনিযুক্ত এই নেতাকে আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও ছাত্র অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাইদুল ইসলামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বৃত্তি ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মনোনীত করায় অভিনন্দন জানিয়েছেন পূর্বধলা উপজেলা ছাত্রদল এবং আগিয়া ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁর এই অর্জনে বুধি গ্রামসহ পুরো এলাকায় খুশির জোয়ার বইছে।