Sunday, 14 June 2026

পূর্বধলায় সাংবাদিকদের মুখোমুখি নবাগত ওসি! অপরাধ দমনে চাইলেন কলম সৈনিকদের সহযোগিতা

নেত্রকোনার পূর্বধলা থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন। আজ শনিবার (২ মে) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের ‘সমাজের দর্পণ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “পূর্বধলা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক, জুয়া, চুরি, ডাকাতি ও নারী নির্যাতন দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।” তিনি আরও জানান, অপরাধ দমনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের তথ্যগত সহযোগিতা একান্ত কাম্য।

পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন: সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন ও জুলফিকার আলি শাহিন। সহ-সভাপতি নুর আহমদ খান রতন। সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সাকিব ও অর্থ সম্পাদক আল মনসুর।সাবেক কোষাধ্যক্ষ দীপক রঞ্জন সরকারসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসআই রফিকুল ইসলাম ও শিক্ষানবিশ এসআই মো. শামীম। সভায় সাংবাদিকরা জনস্বার্থে পুলিশের সাথে তথ্য আদান-প্রদান এবং সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​উল্লেখ্য, নবাগত ওসি আব্দুল্লাহ আল মামুন এর আগে ময়মনসিংহ সিআইডিতে কর্মরত ছিলেন এবং গত ২৮ এপ্রিল তিনি পূর্বধলা থানায় দায়িত্ব গ্রহণ করেন।