Saturday, 13 June 2026

পূর্বধলায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১ মে) সকাল ১১টায় উপজেলা সদরের রৌশনারা রোডস্থ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষা করা ইসলামের অন্যতম শিক্ষা। একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে হলে শ্রমিক-মালিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে। সরকার ও প্রশাসন সবসময় মেহনতি মানুষের পাশে আছে এবং থাকবে।”

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো. জহুরুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার আমির মাহফুজুল হক খান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সহ-সভাপতি মো. শাজাহান কবির

​সভায় বক্তারা ইসলামী মূল্যবোধের আলোকে শ্রমের সঠিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং শ্রমিকদের ন্যায্য পাওনা সময়মতো পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে এক মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।