Saturday, 13 June 2026

পূর্বধলায় মহান মে দিবস উপলক্ষে উপজেলা বিএনপির পৃথক র‍্যালি ও সভা

নেত্রকোণার পূর্বধলায় মহান মে দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে পৃথক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার এবং সদস্য সচিব এএসএম শহিদুল্লাহ ইমরানের অনুসারীরা আলাদা আলাদা ব্যানারে এই দিবসটি পালন করেন।

​বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, পূর্বধলা উপজেলা শাখার পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি ও সভা, যা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারের নির্দেশনায় ও পক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারের নির্দেশনায় তাঁর অনুসারী নেতাকর্মীরা এবং শ্রমিক দলের ব্যানারে একটি র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন তাহের ফকির: সভাপতি, শ্রমিক দল, পূর্বধলা উপজেলা শাখা।জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির। ​যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিনআব্দুল গফুর। উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাসেমসহ অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে, উপজেলা বিএনপির সদস্য সচিব এএসএম শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে পৃথক একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই কর্মসূচিতে শহিদুল্লাহ ইমরানের সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের তাঁর বলয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

​মে দিবসকে কেন্দ্র করে দুই বলয়ের পৃথক এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।