Sunday, 14 June 2026

পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনা পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে পড়ে মোছা: আশা মনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুলাই) বিকাল আনুমানিক চার ঘটিকায়  উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বদির সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু আশা মনি এলাকার সুলতান মিয়ার মেয়ে।
স্বজনরা জানান, বিকেলে পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে আশাকে ভাসতে দেখেন তারা। আশাকে উদ্ধার করে স্থানীয় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।