Sunday, 14 June 2026

পূর্বধলায় পুলিশকে আহত করে আসামীর পলায়

নেত্রকোণার পূর্বধলায় আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশকে আহত করে বুলবুল (২৮) নামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে চিনিয়ে নেয় স্বজনরা। সে উপজেলার পূর্ব ভিকুনিয়া গ্রামের মৃত. ফজর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পূর্বধলা থানা পুলিশ পূর্ব ভিকুনিয়া গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত আসামী বুলবুল কে আটক করে। পরে আসামীর স্ত্রি, ভাই ও স্বজনেরা পুলিশের সাথে দস্তাদস্তি করে আসামী বুলবুলকে চিনিয়ে নিয়ে যায়। এ সময় আসামীর ভাই নজরুল থানার এএসআই আমিনুল ইসলাম এর শরীরে আঘাত করে। এলোপাতাড়ি কিল ঘুষিতে আসামীর মা আনোয়ারা বেগম (৮০) ও আহত হয়। এএসআই আমিনুল ও আনোয়ারা বেগম উভয়েই পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বধলা থানার এসআই কাদেরের নেতৃত্বে এএসআই আমিনুল ইসলাম, সালা উদ্দিন সঙ্গীয় ফোর্স ওয়ারেন্টভুক্ত আসামি বুলবুলকে গ্রেপ্তার করে । পরে তার ভাই ও স্ত্রীসহ অন্যান্যরা পুলিশকে আহত করে আসামী বুলবুলকে চিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বুলবুল এর স্ত্রী মিতুকে আটক করা হয়েছে এবং পুলিশকে আহত করার ঘটনায় ১টি মামলা রুজু করা হয়েছে।