Sunday, 14 June 2026

পূর্বধলায় আওয়ামী লীগ নেতা রইছ উদ্দিন গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট-২’ পরিচালনা করে মো. রইছ উদ্দিন (৫১) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাত দশটার দিকে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত রইছ উদ্দিন উপজেলার ঘাগড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রইছ উদ্দিন পূর্বধলা থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলার (মামলা নং-২৮, তারিখ ২৩-১১-২০২৪) ঘটনার সাথে জড়িত মর্মে সন্দিগ্ধ আসামি ছিলেন।

​থানা সূত্রে আরও জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।