Sunday, 14 June 2026

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোণার পূর্বধলায় আজ বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়ে গোপাল ঘোষ (৭০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি জারিয়া ইউনিয়নের জারিয়া গ্রামের বাসিন্দা।


পূর্বধলা রেল স্টেশন বুকিং সহকারী আব্দুল মোমেন জানান, ময়মনসিংহ-জারিয়া ঝাঞ্জাইল রেলপথের পূর্বধলা জারিয়া স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ হতে জারিয়াগামী ২৭২ আপ লোকাল ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।