Sunday, 14 June 2026

পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমানের মৃত্যু

নেত্রকোনা পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান (৭৭) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পূর্বধলা সদরের নিজ বাসার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পুকুরে মাছ চাষের জন্য বাঁশের খুঁটি গেড়ে বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন। সবার অজান্তে বিদ্যুতের খুঁটির ক্যাবল পানিতে পতিত হলে পানি বিদ্যুতায়িত হয়ে যায়। এ অবস্থায় তিনি পুকুরে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাকে উদ্বার করে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের সাবেক সফল ও জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন।