Sunday, 14 June 2026

মুমিনুন্নিসা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এর ঈদ শুভেচ্ছা

মুমিনুন্নিসা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আজিজুর রহমান খান তামিম পূর্বধলার সর্বস্তরের জনগনকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

তিনি আজ এক শুভেচ্ছা বার্তায় বলেন, রহমত মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আসে খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। ঈদের এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ।

বৈশ্বিক মহামারীতে আমি নীরবে-নিভৃতে অসহায় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। পূর্বধলার ঘর বন্দী মানুষের মাঝে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ অব্যহত রেখেছি, এটি চালু থাকবে ইনশাআল্লাহ।