Sunday, 14 June 2026

পূর্বধলায় কিডনি পাচার চক্রের সদস্য আটক

প্রকাশিত: February 17, 2020 | বিভাগ: জীবনধারা, প্রশাসন, সকল সংবাদ, স্বাস্থ্য

দর্পন সংবাদদাতাঃ নেত্রকোণার পূর্বধলায় কিডনি পাচারকারী চক্রের সদস্য নাজিম উদ্দিন (৩৮) কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গত রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হিরনপুর বাঘরা এলাকা থেকে তাকে আটক করে কোর্টে সোপর্দ করা হয়। নাজিম উদ্দিন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চানখলা গ্রামের উমেদ আলীর ছেলে। সে ঢাকায় একটি সোয়েটার কোম্পানিতে চাকরি করত।
নেত্রকোনা গোয়েন্দা পুলিশ ইনচার্জ (ওসি ডিবি) শাহনুর-এ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত কিডনি পাচারকারী নাজিম উদ্দীন দীর্ঘদিন এলাকায় দরিদ্র ঋণগ্রস্থ মানুষদের কিডনি বিক্রিতে উৎসাহিত করত। এভাবে নিজের স্ত্রীসহ অনেকের কিডনি ঢাকার আশরাফ নামে এক লোকের মাধ্যমে বিক্রি করে আসছিল। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।