লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব এর মাতা’র ইন্তেকাল

পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি ও বর্তমান কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব এর মাতা মরিয়মের নেছা গতকাল (১২ জুলাই) দিবারাত ১০টা ১৫ মিনিটের সময় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। আজ শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে পূর্বধলার খলিশাউড় ইউনিয়নের খলিশাপুর খানপাড়া গ্রামে উনার নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, উপজেলা চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল্লাহ আল আলী, আজকের আরবানের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পূ্র্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপক রঞ্জন সরকার গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga