পূর্বধলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত – পূর্বধলার দর্পন

পূর্বধলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নেত্রকোণার পূর্বধলায় পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে সকল শহীদদের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া মোনাজাত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়োব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, উপজেলা শিক্ষা অফিসার মো: মফিজুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিঠির সভাপতি অধ্যাপক মফিজ উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক এমদাদুল হক বাবুল, মুক্তিযোদ্ধা সন্তান শহিদুল ইসলাম আঙ্গুর, সাংবাদিক এমদাদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ১৯৭১ সালের এই দিনের শহীদ বুদ্ধিজীবীদের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga