পূর্বধলায় ৩ প্রতিবন্ধী তরুণের পাশে এমপি মানসুরা আলম; ছাত্রদল নেতাদের মাধ্যমে পাঠালেন আর্থিক সহায়তা – পূর্বধলার দর্পন

পূর্বধলায় ৩ প্রতিবন্ধী তরুণের পাশে এমপি মানসুরা আলম; ছাত্রদল নেতাদের মাধ্যমে পাঠালেন আর্থিক সহায়তা

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কল্যাণের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ৩ জন অসহায় প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম। আজ রবিবার (২৪ মে) বিকেলে এমপি’র পক্ষ থেকে ওই ৩ প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের কাছে নগদ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।

শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া এই ৩ জন প্রতিবন্ধীর দুঃখ-দুর্দশার কথা জানতে পেরে সংসদ সদস্য মানসুরা আলম তাৎক্ষণিক এই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। আজ বিকেলে নোয়াপাড়া গ্রামে সরাসরি ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে এমপি’র এই বিশেষ উপহার ও নগদ অর্থ হস্তান্তর করেন স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ।

​আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন— পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির পাপ্পু, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য নাজমুল হক নান্নু, উপজেলা ছাত্রদল নেতা সারোয়ার হোসেন মনি, ছাত্রদল নেতা মোহাইমিনুল ইসলাম অন্তর এবং খলিশাউড় ইউনিয়ন ছাত্রদল নেতা সানাউল্লাহ শেখ অভি প্রমুখ।

হঠাৎ করে সংসদ সদস্যের পক্ষ থেকে এই আর্থিক অনুদান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবার। তাঁরা এমপি মানসুরা আলমের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

​সহায়তা প্রদান শেষে ছাত্রদল নেতারা বলেন, “মানসিকভাবে ও শারীরিকভাবে অক্ষম এই মানুষগুলো আমাদের সমাজেরই অংশ। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম আপা সবসময়ই পূর্বধলার সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর এই মানবিক ও ভালোবাসার উপহার আমরা আজ নোয়াপাড়া গ্রামের তিন প্রতিবন্ধী ভাইয়ের পরিবারের কাছে পৌঁছে দিয়েছি। আগামীতেও এই ধরণের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga