পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল হামিদ আর নেই

নেত্রকোণার পূর্বধলা উপজেলার প্রবীণ শিক্ষক ও পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার সাবেক শিক্ষক আব্দুল হামিদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

আব্দুল হামিদ সাহেব দীর্ঘকাল পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তাঁর হাতে গড়া হাজার হাজার ছাত্র আজ দেশ-বিদেশে প্রতিষ্ঠিত। তিনি পূর্বধলা সদরের রাজপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

মরহুমের জানাজার সময় পরবর্তীতে পারিবারিক সিদ্ধান্তে জানানো হবে। তবে তাঁকে পূর্বধলার রাজপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga