পূর্বধলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণ

নেত্রকোণার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবু বকর সিদ্দিক, একাডেমিক সুপারভাইজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্র-ছাত্রী।

ঘোষিত ফলাফলে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন: শ্রেষ্ঠ শিক্ষার্থী: আরিয়া ইসলাম লামিয়া (পূর্বধলা সরকারি কলেজ), ফাতেমা আজাদ ডালিয়া (পূর্বধলা হোছাইনীয়া ফাযিল মাদ্রাসা) এবং কুলসুম আক্তার (ইব্রা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ)। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মো: বদরুজ্জামান (আগিয়া উচ্চ বিদ্যালয়) এবং মোহাম্মদ শফিকুজ্জামান (ইব্রা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ)। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান: স্কুল পর্যায়ে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়, কলেজ পর্যায়ে পূর্বধলা সরকারি কলেজ এবং কারিগরি পর্যায়ে ইব্রা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক: নিলয় চক্রবর্তী (ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়), মো: ওমর ফারুক (কাপাসিয়া দাখিল মাদ্রাসা), ইকবাল আহমেদ (পূর্বধলা সরকারি কলেজ) এবং আনোয়ার আহাম্মদ (ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়, কারিগরি শাখা)।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেরাত, হামদ, নাত, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। জারিগানে জান্নাতুল মাওয়া ও মুরসালিন এবং লোক নৃত্যে রাইসা হক হিমু ও মম বণিক মন্দিরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga