দীর্ঘ ৪০ বছর পর নেত্রকোনার পূর্বধলা সর্বজনীন কেন্দ্রীয় শ্মশান ঘাটের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার(২৭ মার্চ) সকালে শ্মশান ঘাট মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
তরুণ কুমার রায়ের সভাপতিত্বে এবং বিশ্বজিৎ রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সঞ্জিত চন্দ্র কর-কে সভাপতি এবং নিলয় চক্রবর্ত্তী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কোষাধ্যক্ষ সমর চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক শৈলেশ চন্দ্র দাস এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রণজিৎ চন্দ্র দে।
কমিটি গঠনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিরঞ্জন কুমার ভাদুরী, নারায়ণ দাস, রতন দত্ত, নেপাল দাস, অঞ্জন দাস, গকুল দাস, হারাধন সূত্রধর, গোপাল সূত্রধর, জ্ঞানেন্দ্র দাস, স্বপন সরকার, পরিমল দাস, বাদল সরকার, কাজল দে, উৎপল সেনগুপ্ত, লিটন সাহা, অনুপ সরকার, রতন দে, খোকন দে, চন্দন দে, আকাশ সরকার, তনয় চক্রবর্তী, প্রশান্ত সরকার, রাখাল দাস, বিশ্বজিৎ সরকার, পরিতোষ চক্রবর্ত্তী, গোপাল দে মনু, অসীম সরকার, অজিত সরকার, গোপাল দাস, প্রিয়ন্ত দাস, অর্জুন দাস ও নয়ন রবিদাস সমর দাস,লিটন দাস,দয়াল দাস,জগদীশ দাস,নিতাই বাবু,গৌরাঙ্গ দাস,জিতু সূত্রধর, গৌরাঙ্গ দত্তসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ চার দশক পর একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে শ্মশান ঘাটের উন্নয়ন ও সংস্কার কাজ আরও গতিশীল হবে। নতুন কমিটি শ্মশানের পবিত্রতা রক্ষা ও আধুনিকায়নে নিষ্ঠার সাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
পূর্বধলা সর্বজনীন কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৪ দশক পর নতুন কমিটি গঠন