Saturday, 13 June 2026

পূর্বধলায় নির্বাচনী প্রচারণার দামামা: প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়েই উপজেলায় শুরু হলো নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা।

​বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান আসনভিত্তিক প্রার্থীদের হাতে তাঁদের নির্বাচনী প্রতীক তুলে দেন।

পূর্বধলা আসনে চূড়ান্ত প্রার্থীরা হলেন: আলহাজ্ব আবু তাহের তালুকদার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) – ধানের শীষ,  মাছুম মোস্তফা: বাংলাদেশ জামায়াতে ইসলামী – দাঁড়িপাল্লা ও মুফতি নূরুল ইসলাম হাকেমী: ইসলামী আন্দোলন বাংলাদেশ – হাতপাখা

​প্রতীক বরাদ্দ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নিজ নিজ পছন্দের প্রতীক পেয়ে প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। আগামীকাল ২২ জানুয়ারী থেকে প্রার্থীরা নিয়ম মেনে সভা-সমাবেশ ও গণসংযোগ করতে পারবেন।