নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জিয়া মঞ্চ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার স্টেশন রোড সংলগ্ন হ্যালিপ্যাড মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১, নেত্রকোনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
জিয়া মঞ্চ পূর্বধলা উপজেলা শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুর রহিম তালুকদার।
সভায় নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং অতিথিরা তাঁদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। জিয়া মঞ্চ পূর্বধলা উপজেলা শাখার সদস্য সচিব ইবনুল সাবিদ অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির, মো. সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, ইশতিয়াক আহমেদ বাবু, জেলা জিয়া মঞ্চের সভাপতি আরিফ মিয়া ও সাধারণ সম্পাদক এস. এম. মামুনসহ যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সংগঠনের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।