নেত্রকোণা-৫ আসনে জাতীয় পার্টির একক প্রার্থী ওয়াহিদুজ্জামান আজাদের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট রাজনীতিক ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ

​বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনিছুর রহমান খানের কার্যালয় থেকে প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

​মনোনয়ন ফরম সংগ্রহকালে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মেহের আলী, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জুয়েল মিয়া এবং জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জয়

​ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ পূর্বধলার রাজনীতির এক পরিচিত মুখ। ১৯৯২ সালে জাতীয় ছাত্র সমাজের পূর্বধলা ডিগ্রি কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু। এরপর তিনি পর্যায়ক্রমে জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় যুব সংহতির উপজেলা সভাপতির গুরুদায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নেত্রকোণা জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং পূর্বধলা উপজেলা কমিটির সভাপতির দায়িত্বে থেকে দলকে সুসংগঠিত করছেন।

​দলীয় সূত্র জানায়, অভিজ্ঞ ও ত্যাগী এই নেতা এর আগে আরও তিনবার জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছিলেন। এবার চতুর্থবারের মতো তিনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছেন।

​রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থাকায় এলাকায় তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। তাঁর মনোনয়নপত্র সংগ্রহের খবরে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের আশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা এবারের নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga