পূর্বধলায় মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম মিয়া (১৫) নামে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। অসাবধানতাবশত বিদ্যুতের খোলা তারে স্পর্শ করায় এই দুর্ঘটনা ঘটে।

আজ রবিবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তামিম মিয়া ওই এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কিশোর তামিম বাড়ির কাজ শেষে পানির মোটরের পাশে হাত ধুতে যান। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের খোলা তারে স্পর্শ করে ফেলে। এতে শর্ট সার্কিট হয় এবং তামিম মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

​গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ​পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

​এই ঘটনায় নয়াপাড়া গ্রাম এবং নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga