Sunday, 14 June 2026

পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নেত্রকোণা পূর্বধলায় আজ বুধবার (২৮ জুলাই) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফাইদা আক্তার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ফাইদা উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল মধ্যপাড়া গ্রামের শাহ ওবায়দুল হকের মেয়ে।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাইদা সকালে নিজেদের বসত ঘরে বিদ্যুতের ফ্যানের সংযোগ দিতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পুর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।