পূর্বধলায় সীলগালা ইটভাটায় ৩মাস পর পুন: ভ্রাম্যমান আদালত

নেত্রকোনার পূর্বধলায় খলিশাউড় ইউনিয়নের প্রতাপপুর গ্রামে মেসার্স স্টার ব্রিকসকে গত সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বেগম সেতু ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০হাজার টাকা জরিমানা করেন। আগামী ৭দিনের মধ্যে স্টার ব্রিকস তাদের সমস্ত কার্যক্রম বন্ধেরও মুছলেকা দিয়েছে।
উল্লেখ্য মেসার্স স্টার ব্রিকস এর পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য প্রমাণপত্র না থাকায় চলতি বছর ১৮ জানুয়ারি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছিলেন প্রশাসন। সেসময় সকল কার্যক্রম বন্ধ করে সীলগালা করা হয়।
সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে সীলগালা করার পর একদিনের জন্যও ইটভাটার কার্যক্রম বন্ধ থাকেনি। ব্যবস্থাপনা পরিচালক মো. কছমউদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, “সীলগালা করার পর পরিবেশ অধিদপ্তর থেকে মোবাইলে ডিসি সাহেবকে আমাদের কার্যক্রম সম্পর্কে জানানো হয়। ডিসি সাহেব পূর্বধলার ইউএনও সাহেবকে বলে আমাদেরকে একটি মৌখিক অনুমতি দেন। চলতি বছরের কার্যক্রম শেষ করে ইটভাটা বন্ধ করে দিবো।”
এরপর ২০মার্চ পুন:রায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর গত সোমবার স্টার ব্রিকস ফিল্ডে পুনরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম বলেন, “পূর্বের নির্দেশনা অমান্য করায় তাদেরকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ৭দিনের মধ্যে তাদের ইট বিক্রি শেষ করে অন্যত্র চলে যাবে এই মর্মে মুছলেকা নেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga