পূর্বধলায় রাস্তায় শুকাতে দেয়া খড়ে পিছলে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

নেত্রকোনা পূর্বধলায় আজ ১৪ মে দুপুরে হোগলা-পূর্বধলা সড়কের আগিয়া নামক স্থানে এ দূর্ঘটনায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক ও আরোহী হেলাল উদ্দিন (৩৫) নামের দুই ব্যাক্তি নিহত হয়েছেন।

নিহত আমিনুল ইসলাম উপজেলার হোগলা ইউনিয়নের মহেষপট্টি গ্রামের মৃত আঃ রাজ্জাক তালুকদারের ছেলে ও হেলাল উদ্দিন উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামের সোনাহর মিয়ার ছেলে। আমিনুল ইসলাম মোটর সাইকেলযোগে তার বন্ধু হেলাল উদ্দিনকে নিয়ে উপজেলা সদরে আসছিলেন। পথে আগিয়া নামক স্থানে রাস্তায় বিছানো ধানের খড়ের উপর দ্রুতগামী মোটরসাইকেলটি স্লিপ কাটলে এ হতাহতের ঘটনা ঘটে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় চালক আমিনুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। আর আরোহী হেলাল উদ্দিনকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যেই সে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga